এক ফুলে চার রঙ ধরেছে
এক ফুলে চার রঙ ধরেছে। ও সে ভাব-নগরে ফুলে কি আজব শোভা করেছে। মূল ছাড়া সে ফুলের লতা, ডাল ছাড়া তার আছে পাতা, এ বড় অকৈতব কথা প্রত্যয় হবে কই কার কাছে॥ কারণ বারির মধ্যে সে ফুল ভেসে বেড়ায় একূল ওকূল শ্বেত-বরন এক ভ্রমরা ব্যাকুল সে ফুলের মধুর আশে॥ ডুবে দেখ মন দেল-দরিয়ায় যে ফুলে নবীর জন্ম হয় সে ফুল তো সামান্য নয় লালন কয়, যার মূল নাই দেশে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).