এবার কে তোর মালিক চিনলিনে তারে
এবার কে তোর মালিক চিনলিনে তারে। এমন জনম আর হবে মন কি, এমন জনম আর হবে রে॥ দেবের দুর্লভো এবার মানব-জনম তোমার এমন জনম আচার করলি কিরে॥ নিশ্বাসের নাহি রে বিশ্বাস পলকেতে করবে নৈরাশ এবার মনে রবে মনের আশ বলবি কারে॥ এখন শ্বাস আছে বজায় যা করোরে তাই সিদ্ধি হয় দরবেশ সিরাজ সাঁই তাই বারে বারে কয় লালনেরে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).