এ বড় আজব কুদরতি

Lalon Fakir

এ বড় আজব কুদরতি।
আঠার মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি॥
কি বারে কুদরতি খেলা
জলের মাঝে অগ্নি জ্বালা
খবর জানতে নয় নিরালা,
নীরে ক্ষীরে আছে জ্যোতি॥
ছনি মণি লাল জহরে
সে বাতি রেখেছে ঘিরে,
তিন সময় তিন যোগে ধরে,
যে জানে সে মহারথী॥
থাকতে বাতি উজ্জ্বলাময়,
দেখ না যার বাসনা হৃদয়,
লালন কয়, কখন কোন্‌ সময়
অন্ধকার হবে বসতি॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).