দিল-দরিয়ায় ডুবে দেখ না
দিল-দরিয়ায় ডুবে দেখ না। অতি অজান খবর যাবে জানা॥ আলখানার শহর ভারি, তাহে আজব কারিগুরি, উত্তরায় পানি নাই ভিটে ডোবে ভাই, কি প্রতারি এ কারখানা॥ ত্রিবেণীর পিছন ঘাটে, বিনে হাওয়ায় সোজা ছোটে, ও সে বোবায় কথা কয় কালায় শুনতে পায়, আধলাতে পরখ করছে সোনা॥ কহিবার যোগ্য নয় সে কথা সাগরে ভাসে জগৎ-মাতা লালন বলে, সে মার উদরে পিতা জন্মে পত্নীর দুগ্ধ খেলে সে না॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).