ধররে অধর-চাঁদেরে অধরে অধর দিয়ে

Lalon Fakir

ধররে অধর-চাঁদেরে অধরে অধর দিয়ে।
ক্ষীবোদ-মৈথনের ধারা,
ধরো রে রসিক নাগরা,
যে রসেতে অধর-ধরা
দেখরে সচেতন হয়ে॥
অরসিকের ভোলে ভুলে
ডুবিসনে কূপ নদীর জলে
কারণ বারির মধ্যস্থলে
ফুটেছে ফুল অচিন দলে
চাঁদ-চকোরা তাহে খেলে
প্রেম-বাণে প্রকাশিয়ে॥

নিত্য ভেবে নিত্য থেকো
লীলার বশে যেও নাকো
যে দেশেতে মহাপ্রলয়
মায়েতে পুত্র ধরে খায়
ভেবে বুঝে দেখ মনুরায়
এমন দেশে কাজ কি যেয়ে
পঞ্চ বাণের ছিলে কেটে
প্রেম যজ স্বরূপের হাটে
সিরাজ সাঁই বলে রে, লালন
বৈদিক বাণে করিস নে রণ
বাণ হারায়ে পড়বি তখন
রণ-খেলাতে হুবড়ি খেয়ে॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).