ধ’রে আজাজীল ছেজদা বাকি রেখেছে কোন্খানে
ধ’রে আজাজীল ছেজদা বাকি রেখেছে কোন্খানে। কর রে মন ছেজদা সেই যায়গা চিনে॥ জগৎ জুড়ে দিলে ছেজদা তবু ঘটলো দুর-অবস্থা ইমান হইল পোক্তা বেড়েছে জমীনে॥ এমনি মাহাত্ম্য জায়গায় ছেজদা দিলে মকবুল হয় আজাজীলের বিশ্বাস নয়, করেনি সেই জন্যে॥ ইবলীসের ছেজদার উপর ছেজদা দিলে কি ফল হয় তার লালন বলে, সেই বিচার ত্বরায় নেও জেনে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).