ধড়ে কোথায় মক্কা মদীনে চেয়ে দেখ নয়নে
ধড়ে কোথায় মক্কা মদীনে চেয়ে দেখ নয়নে। ধড়ের খবর না জানলে ঘোর যাবে না কোনদিনে ওহাদানিয়েৎ-এর রাহা ভুল যদি মন কর তাহা হুজুর যেতে পথ পাব না ঘুরবি কত ভুলে॥ উপর-ওয়ালা সদর বাড়ি অচিন দেশে তার কাছারি সদায় করে হুকুম জারী মক্কায় বসে নির্জনে॥ চারি রাহার চারি মকবুল ওহাদানিয়েতে রছুল, সিরাজ সাঁই কয়, না জেনে উল লালন তুই ঘুরিস কেনে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).