দেখলাম কি কুদরতিময়

Lalon Fakir

দেখলাম কি কুদরতিময়।
বিনা বীজে আজগবি গাছ চাঁদ ধরেছে তায়॥
নাই সে গাছের আগাগোড়া
শূন্যভরে আছে খাড়া
ফল ধরে তার ফুলটি ছাড়া
দেখে ধাঁধাঁ হয়॥
বলবো কি সেই গাছের কথা
ফুলে মধু ফলে সুধা
সৌরভেতে হরে ক্ষুধা
দরিদ্রতা যায়॥
জানলে গাছের অর্থবাণী
চেতন বটে সেহি ধনি
গুরু বলে তারে মানি,
লালন ফকির কয়॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).