ডাক রে মন আমার হক নাম আল্লা বলে
ডাক রে মন আমার হক নাম আল্লা বলে। ভেবে বুঝে দেখ সকলি হক মোর আল্লার নামটি তাও ভুলিলে। ভরসা নাই এ জেল-ঘনি যেমন পদ্মপাতায় পানি পড়িবে টলে সুখের বাড়িঘর কোথা রবে কার হক না-হক তাই কি বল সঙ্গে চলে॥ ভবের ভাই-বন্ধু যারা বিপদ দেখিলে তারা পালাবে ফেলে। কায়-প্রাণেতে ভাই আখেরে সুপদ নাই ক্ষণেক পক্ষী যেমন থাকে বৃক্ষডালে॥ অকাজে দিন হল রে সাম কখন নেবা সেই মধুর নাম বাজার ভাঙ্গিলে। পেয়েছিলে মন দুর্লভ জনম, লালন কয়, এ জনম যায় বিফলে
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).