চিরকাল জল ঘেঁচে

Lalon Fakir

চিরকাল জল ঘেঁচে,
আমার জল ছাড়ে না এ ভাঙ্গা নায়॥
এক মালা জল ছেঁচতে গেলে
তিন মালা জোগায় তেতালায়॥
ছুতোর বেটার কারসাজিতে
জনম-তরীর সাধ মারা নয়॥
তরীর আশেপাশে কষ্ট সরল
মেজেল কাঠ গড়ে চেতনায়॥
আগায় মোর মন সর্বক্ষণ
বসে বসে চোকোম খেলায়।
আবার আমার দশা তলা-ফাঁসা
জল হেঁচা সার গুদড়ি গলায়॥
মহাজনের অমূল্য ধন
মারা গেল ডাকনি জোলায়।
ফকির লালন বলে, মোর কপালে
কি হবে নিকাশের বেলায়॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).