চেয়ে দেখনারে মন দিব্য নজরে

Lalon Fakir

চেয়ে দেখনারে মন দিব্য নজরে।
চারি চাঁদ দিচ্ছে ঝলক মণিকোঠার ঘরে॥
হ’লে সেই চাঁদের সাধন
অধর চাঁদ পায় দরশনফাঁকপায় রে,
চাঁদেতে চাঁদের আসন
রেখেছে ফিকিরে॥
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদে দেয় চাঁদের খেওয়াদেয় রে,
জমিনেতে ফলছে মেওয়া
(ও সে) চাঁদের রূপ ঝরে॥
নয়ন-চাঁদ প্রসন্ন যার
সকল চাঁদ দৃষ্ট হয় তারহয় রে
অধীন লালন বলে, বিপদ আমার
গুরু-চাঁদ ভুলে রে॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).