চাতক-স্বভাব না হলে
চাতক-স্বভাব না হলে। অমৃত মেঘের বারি কথায় কি মেলে॥ শুধু মুখের কথায় নয় রে॥ মেঘে কত করে ফাঁকি তবু চাতক মেঘের ভুখি তেমনি নিরিখ রাখলে আঁখি সাধক বলে॥ চাতকেরি এমনি ধারা— অন্য বারি খায় না তারা তৃষ্ণায় জীবন যায় গো মারা মেঘের জল না হ’লে॥ মন হয়েছে পবন গতি উড়ে বেড়ায় দিবারাতি লালন বলে, গুরু-প্রীতি ও মন রয় না সুহালে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).