চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়
চাঁদে চাঁদে চন্দ্রগ্রহণ হয়। সে যোগের উদ্দীপন যে জানে, সে-ই সে মহাশয়॥ চাঁদ রাহু চাঁদেরি গ্রহণ, সে বড় করণ কারণ বেদ পড়ে তার ভেদ-নিরূপণ ও তুই পাবিরে কোথায়॥ উভয় যেন বিমুখ থাকে, মাস-অন্তে সুদৃষ্টি দেখে, মহাযোগ তার গ্রহণ-যোগে বলতে লাগে ভয়॥ ও সে কখন রাহু-রূপ ধরে কোন চাঁদে কোন চাঁদ ঘেরে, লালন বলে, স্বরূপ-দ্বারে লীলে জানা যায়॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).