বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ বিদেশে
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ বিদেশে। আপন ঘর খুঁজলে রতন পায় অনায়াসে॥ দড়দড়ি দিল্লী-লাহোর আপনার কোলে রয় ঘোর নিরূপ আলেক সাঁই মোর আত্মারূপ সে॥ যে লীলে ব্রহ্মাণ্ডের পর সেই লীলে ভাণ্ড-মাঝার ঢাকা যেমন চন্দ্র আকার মেঘের পাশে॥ আপনাকে আপনি চেনা সেই বটে উপাসনা লালন কয়, আলেক চেনা হয় তার দিশে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).