বাকির কাগজ গেল হুজুরে
বাকির কাগজ গেল হুজুরে। কখন জানি আসবে শমন সন্তোষপুরে॥ যখন ভিটেয় হও বসতি দিয়েছিলে খোস কবুলতি হরদমে নাম রেখো বসতি এখন ভুলেছো তারে॥ আইন-মাফিক নিরিখ দে না তাতে কেনে ইতরপানা যাবে রে মন যাবে জানা জানা যাবে আখেরে॥ সুখ পেলে হও সুখে ভোলা দুখ পেলে হও দুখ-উতলা লালন কয়, সাধনের খেলা কিসে জুত ধরে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).