আর আমারে মারিস নে মা
আর আমারে মারিস নে মা। বলি তোর চরণ ধরে ননী চুরি আর ক’রবো না॥ ননীর জন্যে আজ আমারে মারলি গো মা বেঁধে ধ’রে দয়া নাই মা তোর অন্তরে অল্পেতে মন গেল জানা॥ পরে মারে পরের ছেলে কেঁদে যেয়ে মাকে বলে মা জননী নিঠুর হ’লে কে বোঝে শিশুর বেদনা॥ ছেড়ে দে মা হাতের বন্ধন যাই আমার যে দিকে যায় মন পরের মাকে ডাকবো এখন, তোমার গৃহে আর থাকবো না॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).