আপনারে আপনি চেনা যদি যায়
আপনারে আপনি চেনা যদি যায়। তবে তারে চিনতে পারি সেই পরিচয়॥ উপর-আলা সদর বারি আত্মারূপে অবতরি মনের ঘোরে চিনতে নারি কিসে কি হয়॥ যে অঙ্গ সেই অংশ কলা কায় বিশেষে ভিন্ন বলা যার ঘুচেছে মনের ঘোলা সে কি তা কয়॥ [সেই আমি কি আমি আমি তাই জানিলে যায় দুর্নামি লালন কয়, তবে কি ভ্রমি ভব কুপায়]॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).