আপনার আপন খবর নাই
আপনার আপন খবর নাই। গগনের চাঁদ ধরবো বলে মনে করি তাই। যে গঠেছে এ প্রেম-তরী, সেই হয়েছে চড়নদারী, কোলের ঘোরে চিনতে নারি, মিছে গোল বাধাই॥ আঠার মোকামে জানা, মহারসের বারাম খানা, সেই রসের ভিতরে সে-না, আলো করে সাঁই॥ না জেনে চাঁদ ধরার বিধি, কথারি কোট সাধন সাধি, লালন বলে, বাদী, ভেদী বিবাদী সদাই॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).