আমি কি দোষ দিব কারে রে

Lalon Fakir

আমি কি দোষ দিব কারে রে।
আমার মনের দোষে আমি প’লাম ফেরে রে॥
সুবুদ্ধি সু-স্বভাব গেলো,
কাকের স্বভাব মনের হ’লো
ত্যজিয়ে অমৃত ফল
মাকাল ফলে মন মজিল রে॥
যে আশায় এই ভবে আসা,
তাতে হ’ল ভগ্ন দশা,
ঘটিল রে কি দুর্দশা—
(আমার) ঠাকুর গড়তে বানর হল রে॥
গুরুবস্তু চিনলি নে মন,
অসময়ে কি করবি তখন,
বিনয় করে বলছে লালন,
(আমার) যজ্ঞের ঘৃত কুত্তায় খেলো রে॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).