আমি একদিনও না দেখিলাম তারে
আমি একদিনও না দেখিলাম তারে। আমার বাড়ীর কাছে আরশী নগর (ও) এক পড়শী বসত করে। গ্রাম বেড়িয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। আমি বাঞ্ছা করি দেখবো তারি, আমি কেমনে সে গাঁয় যাইরে॥ বলবো কি সেই পড়শীর কথা, ও তার হস্ত-পদ-স্কন্ধ-মাথা নাইরে। ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নীরে॥ পড়শী যদি আমায় ছুঁতো, আমার যম-যাতনা যেতো দূরে। আবার, সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁক রে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).