আমার মনচোরারে কোথা পাই
আমার মনচোরারে কোথা পাই। কোথা যাই মন আজ কি যে বোঝাই॥ নিষ্কলঙ্ক ছিলাম ঘরে, কিবা রূপ নয়নে হেরে প্রাণ তো আমার ধৈর্য নাই॥ ও সে চাঁদ বটে মানুষ দেখে, হ’লাম বেহুঁশ থেকে থেকে আমার মনে পড়ে নাই॥ বিষম রোগে আমায় দংশিলে, বিষ উঠলো সে ব্রহ্মমূলে, কেমনেতে বিষ নামাই॥ ও বিষ গাঁটরি করা না যায় হরা কি করিবে এসে কবিরাজ গোসাঁই মন বুঝে ধন দিতে পারে কে আছে এই ভাব নগরে কার কাছে এই প্রাণ জুড়াই॥ যদি গুরু দয়াময় এ অনল নিভায়, ফকির লালন বলে, তাহার সেই কেবল উপায়॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).