আমার ঘরের চাবি পরের হাতে
আমার ঘরের চাবি পরের হাতে। কেমনে খুলিয়ে সে ধন দেখবো চক্ষেতে॥ আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা আমি হলাম কর্মকানা না পাই দেখিতে। রাজী হলে দরোয়ানী দ্বার ছাড়িয়ে দেবেন তিনি তারে বা কৈ চিনি শুনি বেড়াই কুপথে॥ এই মানুষে আছেরে মন যারে বলে মানুষ-রতন লালন বলে, পেয়ে সে ধন পারলাম না গো চিনতে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).