আমার এ ঘরখানায় কে বিরাজ করে
আমার এ ঘরখানায় কে বিরাজ করে। আমি জনম ভর একদিন দেখলাম না রে॥ নড়ে চড়ে ঈশান কোণে দেখতে পাইনে এ নয়নে হাতের কাছে যার ভবের হাট-বাজার ধরতে গেলে হাতে পাইনে তারে সবে বলে প্রাণ-পাখী, শুনে চুপে চুপে থাকি জল কি হুতাশন, মাটি কি পবন, কেউ বলে না একটা নির্ণয় ক’রে। আপন ঘরের খবর হয় না বাঞ্ছা করি পরকে চেনা লালন বলে, পর বলতে পরমেশ্বর, সে কেমন রূপ, আমি কিরূপ ওরে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).