আল্লা বলো মন রে পাখি
আল্লা বলো মন রে পাখি। ভবে কেউ কারো দুখের নয় রে দুখী॥ ভুলোনারে ভব ভ্রান্ত কাজে আখেরে এসব কাণ্ড মিছে, মন রে, আসতে একা যেতে একা, একা এ ভব পিরিতের ফল আছে কি॥ হাওয়ায় বন্ধ হ’লে কিছুই নাই বাড়ির বাহির করে সবাই, (মন রে) কেবা আপন পর কে তখন দেখে শুনে খেদে ঝরছে আঁখি॥ গোরের কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই জীবন ছাড়তে চায় ফকির লালন বলে, কারো গোরে কেউ তো যায় না, থাকতে হয় একাকী॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).