আজব রঙ ফকিরি সাধা সোহাগিনী সাঁই
আজব রঙ ফকিরি সাধা সোহাগিনী সাঁই। ও তার চুড়ি সাড়ী ফকিরী ভেক কে বুঝিবে তাই॥ সর্বকেশী মুখে দাড়ি পরনে তার চুড়ি সাড়ী কোথা হইতে এলো শীড়ি জেনতে উচিত চাই॥ ফকিরি গোরোর মাঝার দেখ হে করিয়ে বিচার ও সে সাধা সোহাগী সবার আধ ঘর শুনতে পাই॥ সাধা সোহাগীর ভাবে প্রকৃতি হইতে হবে সাঁই লালন কয়, মন পাবি তবে ভাব-সমুদ্রে থাই॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).