আজ করছে রে সাঁই ব্রহ্মাণ্ডের পর সে রূপ

Lalon Fakir

আজ করছে রে সাঁই ব্রহ্মাণ্ডের পর সে রূপ লীলে।
নরাকারে ভেসে ছিল সেরূপ হালে॥

আবিম্ব উজালিয়ে নীরো
পড়িছে সে নরেকারো,
ডিম্বরূপে হয় গো তারো
সৃষ্টির ছলে॥
নিরাকারের গম্ভো ভারি
আমি কি তাই জানতে পারি
কিঞ্চিৎ প্রমাণ তারি
শুনি সু কুফলে॥
আপন তত্ত্বে আপনি কানা
মিছে করি পড়াশুনা,
লালন বলে, যাবে জানা,
আপনারে চিনিলে॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).