আছে যার মনের মানুষ, মনে সে কি জপে
আছে যার মনের মানুষ, মনে সে কি জপে মালা। অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা॥ কাছে রয়ে ডাকে তারে উচ্চস্বরে কোন পাগলা। ওরে যে যা বোঝে, তাই সে বুঝে থাক রে ভোলা॥ যথা যার ব্যথা নেহাৎ সেইখানে হাত ডলা-মলা। ওমনি জেনো মনের মানুষ মনে তোলা॥ যে-জনা দেখে সে রূপ, করিয়ে চুপ, রয় নিরালা। ও সে লালন ভেড়ের লোক জানানো হরি বলা, মুখে হরি হরি বোলা॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).