আছে ভাবের তালা সেই ঘরে
আছে ভাবের তালা সেই ঘরে। যে ঘরে সাঁই বাস করে॥ ভাব দিয়ে খোল ভাবের তালা দেখবি সে মানুষের খেলা ঘুচে যাবে শমন-জ্বালা থাকলে সে রূপ নেহারে॥ ভাবের ঘরে কি মূরতি ভাবের লণ্ঠন ভাবের বাতি ভাবের বিভাব হয়েক রতি অমনি সে রূপ যায় স’রে॥ ভাব নইলে ভক্তিতে কি হয় ভেবে বুঝে দেখনা এবার মনুরায়, যার যে ভাব সে দেখিতে পায় লালন কয় বিনয় ক’রে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).