আছে আদি মক্কা এই মানবদেহে
আছে আদি মক্কা এই মানবদেহে দেখনা রে মন ভেয়ে। দেশ-দেশান্তরে দৌড়ে এবার মরছো কেন হাঁফিয়ে॥ ক’রে অতি আজব হক্কা গঠেছে সেই মানুষ-মক্কা কুদরতি নূর দিয়ে। ও তার চার দ্বারে চার নূরের ইমাম মধ্যে সাঁই বসিয়ে॥ তিল-প্রমাণ জায়গার ভিতর বানিয়েছে সাঁই ঊর্ধ্ব শহর এই মানুষ-মক্কায়ে। কত লাখ লাখ হাজী করেছে রে হজ সেই জায়গায় বসিয়ে॥ মানুষ-মক্কা কুদরতি কাজ উঠছে রে আজগুবি আওয়াজ সাত তালা ভেদিয়ে। শতদল সহস্রদলে আছে আনন্দিত হ’য়ে॥ আছে সিংদরজা দশদুয়ারী, এ নাম নিদ্রা-ত্যাগ হ’য়ে নূরী মানুষ-মক্কা মুরশিদ-পদে ডুবে দেখগা ধাক্কা সামলিয়ে। সাঁই লালন বলে, গুপ্ত মক্কা আদি ইমাম সেই মিঞে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).