আব-হায়াতের নদী কোনখানে
আব-হায়াতের নদী কোনখানে। আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে মওলার মহিমারে এমনি সেই নদীতে হয় অমৃত পানি তার এক রতি পরশে শুনি অমর হবে সেই জনে॥ সেই নদীর পিছল ঘাটা, কত চাঁদ কোটালে খেলছে রে ভাটা, দীন দুনিয়ায় জোড়া একটা মীন আছে তার মাঝখানে॥ আব-হায়াতের মর্ম যে জন পায়, উপাসনার সীমা তাইরি হয়, সিরাজ সাঁইর আদেশে অধীন লালন ফকির তাই ভণে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).